বন্যা দুর্গতদের কাছে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছে বহু স্বেচ্ছাসেবী সংস্থা। ঠিক তেমনই এদিন উত্তর দিনাজপুর জেলার জামায়েত আইল হাদির পক্ষ থেকে ইটাহার ব্লকের বন্যা দুর্গতদের মধ্যে শুকনো খাবার বিলি করে। প্রায় দশ দিন থেকে তারা ইটাহার ব্লকের সুরুন ১ ও ২ নম্বর ব্লক, গুলন্দর সুবান মার্কেট, শ্রী মন্তপুর মাদ্রাসা, কচুয়া, শিষ্টি এই সমস্ত বহু গ্রামে গিয়ে তারা ত্রাণ শিবির করে বানভাসিদের মধ্যে খাবার বিতরন করে।তাদের দশ জনের একটি টিম তৈরি করে ত্রাণ শিবিরে গিয়ে খাবার বিলি করে।
উত্তর দিনাজপুর জেলার জামায়েত আইল হাদির সংগঠনের জেলা সহ সভাপতি মতিউর রহমান জানান,আজ তারা বানভাসি মানুষদের পাশে যেমন দাঁড়িয়েছেন। আগামী দিনেও তারা থাকবেন।